Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
এসএ টিভিতে বাংলায় আসছে ‘ইউসুফ-জুলেখা’ ও ‘মুহাম্মদ (সা.)’ - দৈনিক স্বাধীন সংবাদ

এসএ টিভিতে বাংলায় আসছে ‘ইউসুফ-জুলেখা’ ও ‘মুহাম্মদ (সা.)’

বিনোদন ডেস্ক:

ঐতিহাসিক প্রেক্ষাপট ও নৈতিক শিক্ষামূলক কাহিনির জন্য জনপ্রিয় দুই ধারাবাহিক ‘ইউসুফ-জুলেখা’ ও ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস’ এবার দেখা যাবে বাংলা ভাষায়। দর্শকদের জন্য ধারাবাহিক দুটি বাংলায় সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর কাকরাইলে গ্র্যান্ড প্যালেস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধারাবাহিক দুটির বাংলা সংস্করণ সম্প্রচারের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ, মিনিস্টার মাইওয়ান গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার, এসএ টিভির উপব্যবস্থাপনা পরিচালক নুর এ আলম রুবেল, পরিচালক শামছুল আলম পান্থ, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চনসহ সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাজ শুধু দর্শকদের বিনোদন দেওয়া নয়; পাশাপাশি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়াও গুরুত্বপূর্ণ দায়িত্ব। ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’ সেই লক্ষ্যেই এসএ টিভির অনুষ্ঠান তালিকায় যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, এই দুই ধারাবাহিক দর্শকদের কাছে ইতিহাস, আধ্যাত্মিকতা ও মানবিক শিক্ষার এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে।”

সংশ্লিষ্টরা জানান, আগামী ৩০ আগস্ট থেকে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় এসএ টিভিতে প্রচার হবে ‘ইউসুফ-জুলেখা’। আর ১৩ সেপ্টেম্বর থেকে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস’।

দর্শকদের জন্য বাংলা ভাষায় ধারাবাহিক দুটি সম্প্রচারের মাধ্যমে ইতিহাস, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিষয়গুলো আরও সহজে উপস্থাপনের প্রত্যাশা করছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *