কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, কুতুবদিয়ার কৃতী সন্তান ও বর্ষীয়ান রাজনীতিবিদ এ.টি.এম. নুরুল বশর চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় কুতুবদিয়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বড়ঘোপ গোলদারপাড়া তা’লিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন তাজুল ইসলাম কাজল।
খতমে কোরআন শেষে এ.টি.এম. নুরুল বশর চৌধুরীর দ্রুত সুস্থতা ও পূর্ণ রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
আয়োজক তাজুল ইসলাম কাজল বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে এ.টি.এম. নুরুল বশর চৌধুরী সাধারণ মানুষ, বিশেষ করে গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তাঁর অসুস্থতার খবরে কুতুবদিয়াসহ বিভিন্ন এলাকার মানুষ উদ্বিগ্ন। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে।
মোনাজাতে মহান আল্লাহর কাছে এ.টি.এম. নুরুল বশর চৌধুরীর ওপর রহমত নাজিল, শিফায়ে আজেলা ও কামেলা এবং তাঁকে সুস্থ-স্বাভাবিক জীবন দান করার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।