Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ওসি চকবাজারের নেতৃত্বে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

ওসি চকবাজারের নেতৃত্বে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চকবাজার থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই সাইফ উদ্দিন মো. শাওন সঙ্গীয় ফোর্সসহ প্রথম অভিযান পরিচালনা করেন। অভিযানে ইপিজেড থানার মামলা নং-১৬(৩)১৯, জিআর-৮০/১৯, ধারা-২০১২-এর ৭ ও ১০(২), জিআরও প্রসেস নং-২৭/২৬ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইকবাল হোসেনের পিতা মৃত মনির হোসেন এবং মাতা মোছা. দেলোয়ারা বেগম। তার ঠিকানা ডিসি রোড, চাঁন্দমিয়া মুন্সি লেইন, জমিদার মাহবুবের সেমিপাকা ঘর, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম।

পুলিশ জানায়, মো. ইকবাল হোসেনকে একটি মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরদিকে, চকবাজার থানার এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে শাহিদা ইসলাম নামে অপর এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিআর নং-১১৮০/২৩, তারিখ ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (কোতোয়ালী), জিআরও প্রসেস নং-৪৪৬/২৬ সংক্রান্ত মামলায় ৫ মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি শাহিদা ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিদা ইসলামের পিতা হাবিবুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা হাজী মোজাহেরুল হক বিল্ডিং, ডিসি রোড, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আদালতের সাজা ওয়ারেন্ট ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *