Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কক্সবাজারে আর্নপ্রকল্পের ট্রেড পরামর্শক সভা - ৯ লাখ যুব-যুবতীকে দক্ষতা প্রশিক্ষণ, ব্যয় ৩১০ মিলিয়ন ডলার - দৈনিক স্বাধীন সংবাদ

কক্সবাজারে আর্নপ্রকল্পের ট্রেড পরামর্শক সভা – ৯ লাখ যুব-যুবতীকে দক্ষতা প্রশিক্ষণ, ব্যয় ৩১০ মিলিয়ন ডলার

মোহাম্মদ হোসেন সুমন:

কর্মসংস্থান, শিক্ষা ও প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবসমাজকে দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ফর রেজিলিয়েন্ট ইয়ুথ (EARN) প্রকল্পের আওতায় কক্সবাজারে আঞ্চলিক ট্রেড পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আর্ন প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মুখলেছুর রহমান।

সভায় জানানো হয়, জুন ২০২৩ থেকে জুলাই ২০২৮ মেয়াদে বাস্তবায়নাধীন এ প্রকল্পে প্রায় ৩১০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে সারা দেশের প্রায় ৯ লাখ কর্মসংস্থান, শিক্ষা ও প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবক-যুবতীকে বাজারচাহিদাভিত্তিক বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত এ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের যুবসমাজকে প্রশিক্ষণের আওতায় এনে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ও বাজার-উপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারবেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি বিমল কুমার প্রামাণিক, জেলা মৎস্য কর্মকর্তা মো. নূরুল হুদা, কক্সবাজার টিটিসির অধ্যক্ষ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. এম. খালেকুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. খন্দকার মাহমুদ, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরোপ্রধান শামসুল হক শারেক, দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ হোসেন সুমন, হেলপ ইয়ুথ ক্লাবের সভাপতি আব্দুর রহিম বাবু, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ও TOAC-এর প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *