মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজার জেলায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ অহিদুর রহমান, পিপিএম-এর যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
আজ সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় পুলিশ সুপার মহোদয় নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা নবাগত কর্মকর্তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যৎ দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমান, পিপিএম-এর আগে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), চট্টগ্রামে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
Post Views: 54