ঈদগাঁতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঈদগাহ উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাহ উপজেলায় আদালতের রায়ে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে ঈদগাহ থানা পুলিশ।

ঈদগাঁও থানার এএসআই অন্তু বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর ৭৮৭/১৯ নম্বর মাদক মামলার ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি শফি আলমকে আটক করা হয়। তিনি জালালাবাদ ইউনিয়নের খামারপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতা নুরুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ঈদগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *