মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজার জেলার বিশিষ্ট শ্রমিক নেতা মরহুম মো. সামসুল আলম সওদাগরের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) বাদ আসর কক্সবাজারের ঈদগাঁও ময়দান কেন্দ্রীয় জামে মসজিদে হোটেল শ্রমিক ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোটেল শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি তাজুল ইসলাম রাজু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈদগাঁও ময়দান কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম।
মাহফিলে কক্সবাজার জেলা হোটেল শ্রমিক দলের সভাপতি রোকন জামান আয়ুব, সাধারণ সম্পাদক আজিজ রেজা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এমইউ বাহাদুর, কক্সবাজার জেলা শ্রমিক দলের সহসভাপতি আফছার কামাল, শ্রমিক নেতা শফিকুল ইসলাম কালু, সেলিম, ওসমান গনি, নেছারসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক নেতা নেছার।
মাহফিলে বক্তারা মরহুম মো. সামসুল আলম সওদাগরের শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের ক্ষেত্রে অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে মরহুম সামসুল আলম সওদাগরের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে মরহুমের জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।