সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ নাসিক ৭ নং ওয়ার্ড কদমতলী বৃহস্পতিবার (২১ মে ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে খাল খননের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।
এ সময়ে প্রশাসক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই বাংলাদেশের মাটি ও মানুষকে অত্যন্ত ভালোবাসেন।
তিনি নির্বাচনী ইশতেহারে বলেছিলেন, যদি জনগণের ভোটে ক্ষমতায় আসেন, তাহলে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে খাল খননের কার্যক্রম পুনরায় শুরু করবেন। এরই ধারাবাহিকতায় আজ সিদ্দিরগঞ্জের কদমতলী খালটির খননের কাজ শুরু হলো। আশা করি এই খালটি খনন সম্পূর্ণ হলে জলাবদ্ধতা কমে আসবে এবং এলাকাবাসী উপকৃত হবে।
খালটির উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন-ছাত্র ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ও নাসিক ৬ নং ওয়ার্ড সদ্য সচিব মোঃ ফজলে রাব্বি মহিউদ্দিন (আইনজীবী)।
খালটি খনন নিয়ে আইনজীবী মোঃ ফজলে রাব্বি মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন প্রকৃত রাষ্ট্রনায়ক। তিনি আমাদের সকলের প্রিয় আদর্শের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য সন্তান।
তার হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং নির্বাচনের ইশতেহার অনুযায়ী খাল খননের কাজটি আমাদের প্রাণপ্রিয় নারায়ণগঞ্জের রাজপথের ত্যাগী নেতা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান স্যারের হাত ধরে উদ্বোধন হলো। আমরা বিশ্বাস করি এই খাল খনন সুন্দরভাবে সম্পন্ন হবে এবং এলাকাবাসী উপকৃত হবে।
এই মহৎ উদ্যোগের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমার বিএনপি রাজনীতির শ্রদ্ধেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান স্যারকে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সফল সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।