মোহাম্মদ হোসেন হ্যাপী:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ মো. আনোয়ার হোসেন। সম্প্রতি ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১১ সদস্যবিশিষ্ট থানা কমিটির অনুমোদন দেয় সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান গত ১৯ জুলাই এ কমিটির অনুমোদন দেন।
মো. আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত আনোয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষাক্ষেত্রে অবদান রেখে আসছেন। একজন ইংরেজি শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে সুনাম অর্জন করেছেন। শিক্ষা বিস্তারের পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মো. আনোয়ার হোসেন বলেন, “আমার প্রতি যে বিশ্বাস, আস্থা ও সমর্থন দেখানো হয়েছে, তার জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মাধ্যমে কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
শিক্ষক ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে বন্দর থানা শাখার কার্যক্রম আরও গতিশীল হবে এবং কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।