এ আর সুমন:
কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বিবেচিত হয়েছেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ওসি রোকনুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জের পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কটিয়াদী সার্কেলের কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া কিশোরগঞ্জ জেলার সব থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
এ স্বীকৃতির প্রতিক্রিয়ায় ওসি রোকনুজ্জামান জানান, সবার দোয়া, সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই তিনি এ অর্জন করতে পেরেছেন। তিনি এ সম্মাননা অর্জনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অষ্টগ্রাম থানার ওসি রোকনুজ্জামানের এ অর্জনে স্থানীয় পর্যায়ে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর এ স্বীকৃতি ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রমে আরও উৎসাহ জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।