Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কুমিল্লায় ডিউটিরত পুলিশের পিঠে ছুরিকাঘাত, আহত এএসআই শরীফ - দৈনিক স্বাধীন সংবাদ

কুমিল্লায় ডিউটিরত পুলিশের পিঠে ছুরিকাঘাত, আহত এএসআই শরীফ

আবু ইউছুফ রাবেত:

নগরীতে ডিউটিরত অবস্থায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর থিরাপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এএসআই মো. শরীফ বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে নিয়মিত পেট্রোল ডিউটির সময় থিরাপুকুরপাড় এলাকায় একদল যুবক বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে আতশবাজি ফাটিয়ে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছিল। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

একপর্যায়ে ভিড়ের মধ্যে থাকা অজ্ঞাত এক দুর্বৃত্ত পেছন থেকে এএসআই শরীফের পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশের নিয়মিত ডিউটি চলাকালে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। এএসআই শরীফ পিঠে ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *