Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
খিলগাঁও দক্ষিণ মুগদায় রাজউকের নিয়ম না মেনে ভবন নির্মাণের অভিযোগ - দৈনিক স্বাধীন সংবাদ

খিলগাঁও দক্ষিণ মুগদায় রাজউকের নিয়ম না মেনে ভবন নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ মুগদা এলাকায় রাজউকের অনুমোদিত নীতিমালা ও নির্মাণবিধি না মেনে একটি বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে তালবিয়া ডেভেলপারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণে পাশের ভবনের সঙ্গে প্রয়োজনীয় জায়গা না রেখেই নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

অভিযোগ রয়েছে, দক্ষিণ মুগদার ১৪৮ নম্বর বাড়ির পাশেই ভবনটি নির্মাণ করা হচ্ছে। ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় জায়গা ছাড়ার কথা থাকলেও সেখানে কোনো ধরনের জায়গা না রেখেই নির্মাণকাজ করা হচ্ছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজের কারণে আশপাশের ভবন ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্টদের প্রভাব ও ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে সাহস পাচ্ছেন না।

নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন, “এদের ভয়ে আমরা মুখ খুলতে সাহস পাচ্ছি না। ভবন নির্মাণে নিয়ম মানা হচ্ছে কি না, সে বিষয়ে কথা বললেও নানা ধরনের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।”

এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়মনীতি না মেনে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। রাজউকের জোন-৬-এর সংশ্লিষ্ট অথরাইজড কর্মকর্তাদের মাধ্যমে নিয়মবহির্ভূত ভবনগুলোর বিষয়ে নজরদারি ও ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয়দের দাবি, দক্ষিণ মুগদার ১৪৮ নম্বর বাড়ির পাশের তালবিয়া ডেভেলপারের নির্মাণাধীন ভবনটিও রাজউকের নীতিমালা অনুযায়ী নির্মাণ করা হচ্ছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করে দেখা হোক। নিয়মের ব্যত্যয় পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে তালবিয়া ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

এলাকাবাসী বলছেন, রাজধানীতে অপরিকল্পিত ও নিয়মবহির্ভূত ভবন নির্মাণের কারণে একদিকে যেমন নগরীর পরিবেশ ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, অন্যদিকে ভবিষ্যতে এসব ভবনকে ঘিরে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *