গাজীপুরে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

খসরু মৃধা:

গাজীপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) সোমবার (১৯ অক্টোবর ২০২৬) গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার পূজামণ্ডপে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

পাশাপাশি, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিবিড় নজরদারি এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন), টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট থানার পূজা উদ্‌যাপন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধর্মাবলম্বীর জন্য নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *