Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
গাজীপুরে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক স্বাধীন সংবাদ

গাজীপুরে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত

খসরু মৃধা:

“ঐক্যের বন্ধনে, মানবতার কল্যাণে মৃধা পরিবার এগিয়ে চলুক একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট (শনিবার) সকালে গাজীপুরের নিউ গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফজালুর রহমান মৃধার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল মালেক মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ফাইজ উদ্দিন মৃধা।

বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা কমিটির আয়োজনে এবং গাজীপুর মহানগর কমিটির সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক ইকবাল মৃধা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন মৃধা, উপদেষ্টা সদস্য আলহাজ্ব নূরুজ্জামান মৃধা, সহসভাপতি এম এ মান্নান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির মৃধা, সম্পাদিকা সোহেলী মৃধা, কেন্দ্রীয় কমিটির গণসংযোগ বিষয়ক সম্পাদক মো. খসরু মৃধা (সাংবাদিক), যুগ্ম মহাসচিব শাহ্ আলম মৃধা, সমাজকল্যাণ সম্পাদক মৃধা আহমাদুল কামাল প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আবু সাঈদ মৃধা (সাংবাদিক), আব্দুল সামাদ মৃধা ও মো. মোমেন মৃধা।

বক্তারা বলেন, বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, সেবামূলক সংগঠন, যার নিবন্ধন নম্বর—১৫১৫৫/২০২৬। সংগঠনের মূল উদ্দেশ্য দুঃখ-দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সহায়তার হাত প্রসারিত করা। শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে অসহায় ও গরিব মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ, প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে বিপদগ্রস্ত মানুষের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণসহ গরিব-অসহায় পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং সামাজিক উন্নয়নে কাজ করাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

সভায় আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সারাদেশে কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *