গ্রীন ভয়েস ঢাকা কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠিত

  • আসাদুল ইসলাম:

ঐতিহ্যবাহী ঢাকা কলেজে আজ বুধবার বিকেল ৫ টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে গ্রীন ভয়েস এর নবীন বন্ধুদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সাউথ হোস্টেল সুপার জনাব মোহাম্মদ আনোয়ার মাহমুদ, ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হুমায়র কবির সুমন, গ্রীন ভয়েস ঢাকা কলেজ শাখার সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, গ্রীন ভয়েস ঢাকা কলেজ শাখার সভাপতি আসাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বায়জিদ প্রমুখ।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ইলিয়াস
তিনি নবীনদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঢাকা কলেজ সবসময় ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে বিশ্বাসী। গ্রীন ভয়েসের মতো পরিবেশবান্ধব সংগঠন শিক্ষার্থীদের সচেতন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে।”

সহযোগী অধ্যাপক ও সাউথ হোস্টেল সুপার জনাব মোহাম্মদ আনোয়ার মাহমুদ
তিনি বলেন, “পরিবেশ রক্ষায় তরুণদের অংশগ্রহণ এখন সময়ের দাবি। গ্রীন ভয়েসের কার্যক্রমের মাধ্যমে তোমরা শেখবে কীভাবে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে।”

গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির
তিনি বলেন, “গ্রীন ভয়েস দেশের তরুণদের নিয়ে এক নতুন সবুজ আন্দোলনের স্বপ্ন দেখে। আজ ঢাকা কলেজের নবীন শিক্ষার্থীরা সেই আন্দোলনের নতুন শক্তি। তোমরা প্রকৃতি, পরিবেশ ও মানবতার পক্ষে দাঁড়াও—এটাই আমাদের আহ্বান।”

গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হুমায়র কবির সুমন
তিনি বলেন, “আমি গর্বিত যে, আমি এই ঢাকা কলেজেরই প্রাক্তন শিক্ষার্থী। আজকের নবীনরা একদিন এই সংগঠনের নেতৃত্বে থাকবে—প্রকৃতি, নদী ও প্রাণের পক্ষে কাজ করবে, এটাই আমাদের আশা।”

গ্রীন ভয়েস ঢাকা কলেজ শাখার সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি নবীনদের উদ্দেশে বলেন, “গ্রীন ভয়েস শুধু সংগঠন নয়, এটি এক পরিবার। এখানে সবাই শিখে, কাজ করে এবং পরিবর্তন আনে। তোমরা সেই পরিবর্তনের অংশ হও।”

গ্রীন ভয়েস ঢাকা কলেজ শাখার সভাপতি আসাদুল ইসলাম
তিনি বলেন, “নবীনদের অংশগ্রহণে আমাদের সংগঠন আরও গতিশীল হবে। আমরা ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও সচেতন করতে একসঙ্গে কাজ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *