চাঁদনীর সঙ্গে ইশান খট্টরের প্রেমে ভাঙন, সারাকে ঘিরে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক ::

বলিউড অভিনেতা ইশান খট্টর ও মালয়েশিয়ান মডেল চাঁদনী বেইজের প্রায় তিন বছরের সম্পর্কে ভাঙনের গুঞ্জন উঠেছে। মুম্বাইয়ের বিনোদন অঙ্গনে এখন আলোচনা, ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে ইশানের সাম্প্রতিক ঘনিষ্ঠতাই কি এই বিচ্ছেদের নেপথ্যে?

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলে সারা অর্জুনের সঙ্গে একটি বিজ্ঞাপনী ভিডিওতে কাজ করেন ইশান খট্টর। ওই ভিডিওতে দুজনের রসায়ন নজর কাড়ে। এরপর সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্রিকেট ম্যাচেও ইশান ও সারাকে একসঙ্গে দেখা যায়। সেই থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়।

এরই মধ্যে ইশান ও চাঁদনীর সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার খবর সামনে এসেছে। সারার সঙ্গে ইশানের ঘনিষ্ঠতার কারণেই চাঁদনীর সঙ্গে তার সম্পর্ক ভেঙেছে বলে বলিউডে কানাঘুষা চলছে। তবে বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। ইশান বা চাঁদনী—কেউই তাদের সম্পর্কের বর্তমান অবস্থা কিংবা বিচ্ছেদের কারণ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

২০২৩ সাল থেকেই মডেল চাঁদনী বেইজের সঙ্গে ইশান খট্টরের প্রেমের খবর প্রকাশ্যে আসে। এর আগে ‘খালি পিলি’ সিনেমায় কাজের সময় অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে ইশানের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল।

অন্যদিকে, ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সম্প্রতি দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন সারা অর্জুন। ইশানের সঙ্গে তার সাম্প্রতিক ঘনিষ্ঠতা ঘিরে নতুন করে শুরু হওয়া এই গুঞ্জন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *