চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইন,বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

 

মোঃ মাহমুদুল হাসান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বুধবার গভীর রাতে তাদের ভারতীয় ভূখন্ড থেকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে আসতে পারেনি।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,পুশইন করা ২৮ জনের মধ্যে ১২ পুরুষ,১০ নারী ও ৬ শিশু রয়েছে। রাতে বাঙ্গাবাড়ী সীমান্তের ২০৩/৬ আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের অবস্থান নিশ্চিত করে এবং বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশরোধে অবস্থান নেয়। এ অবস্থায় ওই ২৮ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবি তাদের ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। তারা ফিরে না গেলে পুশব্যাকের চেষ্টা করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *