মোঃ মাহমুদুল হাসান:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ গোমস্তাপুর,নাচোল,ভোলাহাট আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মনোনয়ন প্রত্যাশী,শিক্ষক,তরুণ উদ্যোক্তা,তরুণ প্রজন্মের প্রতিনিধি,সমাজসেবক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবু মাসুদ।
আবু মাসুদ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আবু মাসুদ বলেন,৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)থেকে আমি মনোনয়ন তুলেছি। ২০২৪ এর গণঅভ্যুত্থানের স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে,সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবেন।
তিনি আরও বলেন,গোমস্তাপুর,নাচোল ও ভোলাহাট এ তিন থানার অবহেলিত জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের পাশে দাঁড়াতে চাই। জনতার শক্তিই আমার সামনের পথ চলার অনুপ্রেরণা।