Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
দীর্ঘ চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস - দৈনিক স্বাধীন সংবাদ

দীর্ঘ চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস দেশে ফিরছেন।

মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, আগামী ২ সেপ্টেম্বর বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন তিনি।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ, চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং মহান আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। দীর্ঘ চিকিৎসা শেষে তার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।

মিজানুর রহমান সোহেল আরও জানান, মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন মির্জা আব্বাস। এসব সমস্যার চিকিৎসায় তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *