জামালপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল মোবাইল কোর্ট

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত ‘এম আর বি ব্রিকস’ নামের একটি ইটভাটায় অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। অভিযানে ইটভাটাটি ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ইটভাটার মালিক পক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। অভিযানকালে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই অবৈধ ফিক্সড চিমনি ব্যবহার করে ইটভাটাটি পরিচালনা করা হচ্ছিল।

অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ‘এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার। অভিযানে পরিবেশ অধিদপ্তর, জামালপুরের সহকারী পরিচালক, বাংলাদেশ পুলিশের সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা ও ইটভাটা-সংক্রান্ত আইন বাস্তবায়নে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *