জুলাই গণঅভ্যুত্থান দিবসে ৫ আগস্ট সংবাদপত্র অফিস বন্ধ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে সংবাদপত্র অফিসে ছুটি থাকবে। তবে প্রয়োজনে নোয়াবের সদস্যভুক্ত পত্রিকাগুলো বিশেষ ব্যবস্থায় প্রকাশ করা যাবে।

এর আগে সরকার ৫ আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করে। সে অনুযায়ী এ বছরও দিবসটি উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *