এন আলম রাসেল চৌধুরী:
জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সর্বমোট ১,৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক ব্যবসায়ী এবং ২ জন চোরসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেল জনাব নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় সিআরএ ডিউটি করাকালে জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউপির করেরহাট বাজারস্থ ইলিয়াছ সওদাগরের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী মুকেশ দাস (২৬), পিতা- তপন দাস, মাতা- বন্দনা রানী দাস, সাং- পরাগলপুর, ৪নং ওয়ার্ড, ৩নং জোরারগঞ্জ ইউপি, বর্তমানে সাং- ছত্তরুয়া, ৪নং ওয়ার্ড, ১নং করেরহাট ইউপি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৯/০৬/২০২৬ খ্রি. রাত ২০:১৫ ঘটিকায় গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় সিআরএ ডিউটি করাকালে জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ, ১নং ওয়ার্ড, গোপীনাথপুর সাকিনে জনৈক শংকর চন্দ্রনাথের বাড়ি সংলগ্ন পল্লী বিদ্যুতের গজ-24D56/241 পিলারের নিচ থেকে জোরারগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ-০৯/০৬/২০২৬ ইং, ধারা-৩৭৯/৪১১/৩৪ পেনাল কোডের আসামি ১। মেহেদী হাসান প্রকাশ আকাশ (২১), পিতা- ইকবাল হোসেন, মাতা- নাজমা আক্তার, গ্রাম- উত্তর হাজীশ্বরাই, ১নং ওয়ার্ড, ৮নং দুর্গাপুর ইউপি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম এবং ২। মোঃ সায়েদ শেখ (২২), পিতা- হাবীব শেখ, মাতা- সফিয়া বেগম, গ্রাম- কান্দাডুবি, দরুনি বাড়ী, থানা- পিরোজপুর, জেলা- পিরোজপুর, বর্তমানে- মধ্যম সোনাপাহাড়, বিএসআরএম গেইট, আল-আকসা মসজিদের পাশে (ফরহাদের বাসা), ৭নং ওয়ার্ড, ৩নং জোরারগঞ্জ ইউপি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামকে ০৯/০৬/২০২৬ খ্রি. ১৩:০৫ ঘটিকায় গ্রেফতার করেন।
এসআই (নিঃ) কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় সিআরএ নাইট ডিউটি করাকালে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় ২নং ওয়ার্ড, উত্তরা বাসস্ট্যান্ডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর থেকে মাদক ব্যবসায়ী ১। ফাতেমা আক্তার (২০), পিতা- অলি আহমদ, মাতা- হাজেরা খাতুন, গ্রাম- লেদা, ২৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প (নুর হোসেন মাঝি, ৮নং ওয়ার্ড), পোস্ট- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার এবং ২। মোঃ আব্দুল্লাহ (২৪), পিতা- আব্দুর রহমান, মাতা- দিলদার বেগম, সাং- লেদা (নুর হুদা মেম্বারের বাড়ি), পোস্ট- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৯/০৬/২০২৬ খ্রি. রাত ২৩:৫৫ ঘটিকায় গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ড, উত্তর সোনাপাহাড় সাকিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রাফিক পুলিশ বক্সের সামনে রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী ১। আনোয়ারা বেগম (৫০), পিতা- মৃত আহাম্মদ আব্দুল ওহাব, মাতা- মৃত খতিজা বেগম, স্বামী- সালাউদ্দিন এবং ২। আলিয়া বেগম (৩৫), পিতা- মৃত আজগর আলী, মাতা- জহুরা বেগম, স্বামী- আমিনুল হক, উভয় গ্রাম- মরিচ্যা পালং, ১নং ওয়ার্ড, ৮নং হলুদিয়া ইউপি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারের হেফাজত থেকে ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০/০৬/২০২৬ খ্রি. সকাল ০৬:৩০ ঘটিকায় গ্রেফতার করেন।
আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।