Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ঝালকাঠিতে রফিকুল ইসলাম জামালের এমপির সঙ্গে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত - দৈনিক স্বাধীন সংবাদ

ঝালকাঠিতে রফিকুল ইসলাম জামালের এমপির সঙ্গে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

আমির হোসেন:

নির্বাচনোত্তর সময়ে তরুণদের আকাঙ্ক্ষা, সুশাসন, জবাবদিহিতা, কর্মসংস্থান ও রাষ্ট্র পরিচালনায় তরুণদের অংশগ্রহণ নিয়ে ঝালকাঠিতে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার। সংলাপে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তিনি সংলাপে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের প্রত্যাশা ও মতামত শোনেন।

বিশেষ অতিথি হিসেবে ঝালকাঠি জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহেব হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, দি হাঙ্গার প্রজেক্টের বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, সুজনের ঝালকাঠি জেলা সম্পাদক ইসমাঈল মুসাফির। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসম মাহমুদুর রহমান পারভেজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, টিআইবির সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উপদেষ্টা ও সুজনের জেলা সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের জেলা সম্পাদক ইসমাঈল মুসাফির। সভায় তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, রাজনৈতিক অংশগ্রহণ, প্রশাসনিক জবাবদিহিতা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তরুণদের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণ বাড়ানো এবং নীতিনির্ধারণে তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় সুশাসন, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনকে জনবান্ধব করা, নিয়োগ ও সরকারি সেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা উঠে আসে। একই সঙ্গে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শ্রমবাজারের চাহিদার সঙ্গে তাদের সক্ষমতার সমন্বয় করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সংলাপে তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তিনি তরুণদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় তাদের আরও সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *