ডাকাতির ৭০ পিস ব্যাটারিসহ বন্দর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় লুট হওয়া ৭০ পিস ব্যাটারি উদ্ধারসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে এসআই (নিঃ) ইয়াছিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া মোট ৭০ পিস ব্যাটারি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন মো. নূর নবী (৩৮), পিতা- মৃত ইউনুস, মাতা- রোকেয়া, সাং- পশ্চিম চরমন্ডল, থানা- সদর।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *