ডিএসইর ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন, শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির মোট ৩৬ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ৭৮টি লেনদেনে মোট ৬০ লাখ ৪৫ হাজার ৭৩৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়।

লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ, কোম্পানিটির ৫ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স-এর শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার টাকার। আর তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্ট-এর শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ৫১ লাখ ৬১ হাজার টাকা।

দিনের ব্লক মার্কেট লেনদেনে এ তিন কোম্পানিই সর্বোচ্চ অবদান রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *