ঢাকায় মানবধিকার কর্মীর উপর হামলা

 

 

স্টাফ রিপোর্টার নিউজের তারিখঃ ২৪/০৯/২০২৫গতকাল সন্ধায় ঢাকার মতিঝিলে মানবধিকার সংগঠন ইকুয়াল রাইটসের সেক্রেটারি জেনারেল মোঃ আবুল হাছানের উপর দুস্কৃতিকারীরা হামলা করেন। সে সময় তিনি রিক্সা করে বাসায় ফিরছিলেন, পথিমধ্যে তার রিক্সা থামিয়ে তাকে লাঞ্চিত ও শারীরিকভাবে আহত করা হয়। বর্তমানে তিনি ঢাকার রুপসী বাংলা হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন বর্তমানে তিনি আশংকামুক্ত রয়েছেন। তবে তার ডান হাতে চাপাতি দিয়ে কোপ দেন , তার বাম পা থেতলে দেয় এবং মারধরের কারনে মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তার উপরে হামলার বিষয়ে এখনও কিছু জানা যায়নি, কেউ এই হামলার কথা স্বীকার করেনি। কিন্তু ধারনা করা হচ্ছে, উগ্রবাদী ধর্মীয় দল বা জঙ্গি সংগঠনের লোকেরা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। কারন তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন মানবধিকার বিষয়ে কাজ করে যাচ্ছিলেন, যা বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহনযোগ্য নয়। এছাড়াও তিনি সমাজের স্পশর্কাতর বিষয়ে নিয়ে লেখালিখিসহ নানা সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন। বিশেষ করে বাংলাদেশে এলজিবিটিআইকিউ নিয়ে কাজ করার জন্য তিনি ও তাদের সংগঠনের বাকিরা বিভিন্ন হুমকি ও বাঁধার সম্মুখীন পেয়েছেন। এ বিষয়ে ইকুয়াল রাইটস বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাকেও মুঠোফোনে এসএমএসের মাধ্যমে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। তিনি এই হামলার বিষয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *