Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার - দৈনিক স্বাধীন সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে এক সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি সামুরাই, একটি চাপাতি ও তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় মোবাইল ডিউটিতে নিয়োজিত টহল পুলিশ সদস্যরা বিষয়টি লক্ষ্য করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫-৬ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে মিজানুর রহমান সোহেল (৪১), পিতা—আব্দুর রব মিয়া, মাতা—মফি আক্তার, সাং—জিরাবাইস, থানা—চান্দিনা, জেলা—কুমিল্লাকে আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তার দেওয়া তথ্য অনুযায়ী, ডাকাত দলের অন্যান্য সদস্যদের মধ্যে রাকিব (৩৫), পিতা—অজ্ঞাত, ঠিকানা—অজ্ঞাত (শ্রাবণ গাড়ির হেলপার); নাহিদ (৩৩), পিতা—মজিবর, মাতা—নাজমা মেম্বার, সাং—কাঁচপুর উত্তরপাড়া, থানা—সোনারগাঁও, জেলা—নারায়ণগঞ্জ; আলামিন (২৫), পিতা—অজ্ঞাত, সাং—কাঁচপুর উত্তরপাড়া, থানা—সোনারগাঁও, জেলা—নারায়ণগঞ্জ; ইউসুফ (৩০), পিতা—অজ্ঞাত, ঠিকানা—অজ্ঞাতসহ আরও ১-২ জন অজ্ঞাতনামা সদস্য রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার: একটি সামুরাই, একটি চাপাতি ও তিনটি সেলাই রেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *