মোহাম্মদ হোসেন হ্যাপী:
অদ্য ২১-০১-২৬ ইং বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ রায়হান কবির প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
এ সময় জানানো হয়, কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আল মেহেদী, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন প্রার্থী ও তাদের সমর্থকরা।
মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম, রাজনৈতিক দল/স্বতন্ত্র ও প্রতীক
নারায়ণগঞ্জ–০১ আসন:
১. আঃ কাইয়ুম সিকদার, বাংলাদেশ খেলাফত মজলিস – দেয়ালঘড়ি
২. ওয়াসিম উদ্দিন, গণঅধিকার পরিষদ (জিওপি) – ট্রাক
৩. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল – ধানের শীষ
৪. মোহাম্মদ দুলাল, স্বতন্ত্র – জাহাজ (অনুপস্থিত)
৫. মোঃ আনোয়ার হোসেন মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী – দাঁড়িপাল্লা
৬. মোঃ ইমদাদুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ – হাতপাখা
৭. মোঃ মনিরুজ্জামান চন্দন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – কাস্তে
৮. মোঃ রেহান আফজাল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ – আপেল
নারায়ণগঞ্জ–০২ আসন:
১. কামরুল মিয়া, গণঅধিকার পরিষদ (জিওপি) – ট্রাক
২. মাওলানা মোঃ হাবিবুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ – হাতপাখা
৩. মোঃ আতাউর রহমান খান, স্বতন্ত্র – কলস
৪. মোঃ ইলিয়াছ মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী – দাঁড়িপাল্লা
৫. মোঃ নজরুল ইসলাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল – ধানের শীষ
৬. মোঃ হাফিজুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – কাস্তে
নারায়ণগঞ্জ–০৩ আসন:
১. অঞ্জন দাস, গণসংহতি আন্দোলন – মাথাল
২. অধ্যাপক মোঃ রেজাউল করিম, স্বতন্ত্র – ঘোড়া
৩. আজহারুল ইসলাম মান্নান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল – ধানের শীষ
৪. আবদুল করীম মুন্সী, জনতার দল – কলম
৫. আরিফুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) – ঈগল
৬. গোলাম মসীহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ – হাতপাখা
৭. মুহাম্মদ গিয়াস উদ্দিন, স্বতন্ত্র – ফুটবল
৮. মোঃ শাহজাহান, বাংলাদেশ খেলাফত মজলিস – রিকশা
৯. মোঃ আতিকুর রহমান নান্নু মুন্সী, বাংলাদেশ খেলাফত আন্দোলন – বটগাছ
১০. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী – দাঁড়িপাল্লা
১১. মোঃ ওয়াহিদুর রহমান মিল্কী, গণঅধিকার পরিষদ (জিওপি) – ট্রাক
নারায়ণগঞ্জ–০৪ আসন:
১. আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস – রিকশা
২. আব্দুল্লাহ আল আমিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – শাপলা কলি
৩. ইকবাল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – কাস্তে
৪. মনির হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ – খেজুর গাছ
৫. মুহাম্মদ গিয়াস উদ্দিন, স্বতন্ত্র – ফুটবল
৬. মোহাম্মদ আলী, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) – হাতি
৭. মোঃ আরিফ ভূঁইয়া, গণঅধিকার পরিষদ (জিওপি) – ট্রাক
৮. মোঃ ইসমাঈল হোসেন কাউছার, ইসলামী আন্দোলন বাংলাদেশ – হাতপাখা
৯. মোঃ ছালাউদ্দিন খোকা, জাতীয় পার্টি – নাঙ্গল
১০. মোঃ শাহ আলম, স্বতন্ত্র – হরিণ
১১. মোঃ সেলিম আহমেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) – একতারা
১২. সোলাইমান দেওয়ান, জাসদ – মোটরগাড়ি
১৩. সেলিম মাহমুদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) – মই
নারায়ণগঞ্জ–০৫ আসন:
১. আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) – মই
২. আবুল কালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল – ধানের শীষ
৩. এইচ এম আমজাদ হোসেন মোল্লা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট – ছড়ি
৪. এ বি এম সিরাজুল মামুন, খেলাফত মজলিস – দেয়ালঘড়ি
৫. তারিকুল ইসলাম, গণসংহতি আন্দোলন – মাথাল
৬. মাওলানা মোঃ মাছুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ – হাতপাখা
৭. মন্টু চন্দ্র ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি – কাস্তে
৮. মোঃ নাহিদ হোসেন, গণঅধিকার পরিষদ (জিওপি) – ট্রাক
৯. মোঃ মাকসুদ হোসেন, স্বতন্ত্র – ফুটবল
১০. সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ – চেয়ার