দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা বললেন নারায়নগঞ্জ -৫ আসন মাসুদুজ্জামান মাসুদ

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

নারায়ণগঞ্জ ক্লাবে ১১-১১-২৫ রোজ মঙ্গলবার দুপুর ২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ বলেন —

“বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত ও দায়িত্বশীল রাজনৈতিক পরিবার। দলীয় সিদ্ধান্তই আমাদের একমাত্র কার্যকর নির্দেশনা। ব্যক্তিগত অবস্থান নয় — ঐক্যই আমাদের শক্তি।”

তিনি আরও বলেন, “আমরা সবাই ধানের শীষের লোক। মতভেদ থাকতে পারে, কিন্তু তা হতে হবে সংগঠনের শৃঙ্খলা ও রাজনৈতিক শিষ্টাচারের ভেতরে। আমাদের লক্ষ্য একটাই — আপোষহীন নেতৃত্বের দিকনির্দেশনায় ঐক্যবদ্ধ বিএনপি।”
আমাদের অঙ্গীকার:

নিরাপদ, আধুনিক ও শিক্ষাকেন্দ্রিক এক নতুন নারায়ণগঞ্জ গড়ে তোলা — যেখানে নারী-পুরুষ নির্বিশেষে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও পেশাজীবীসহ সবাই থাকবে উন্নয়নের অংশীদার। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *