ধামরাইয়ে প্রতীক সিরামিকসের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’-এর প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

মাসুদুর রহমান:

ঢাকার ধামরাইয়ে প্রতীক সিরামিকস লিমিটেডের বিরুদ্ধে কথিত ‘মিথ্যা অপপ্রচার’-এর প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীরা।

শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন। এ সময় তারা ব্যানার-ফেস্টুন বহন করে প্রতিষ্ঠানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতীক সিরামিকস লিমিটেড একটি শতভাগ রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান। সম্প্রতি একটি মহল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে অপপ্রচার চালাচ্ছে, যা প্রতিষ্ঠানের সুনাম ও শ্রমিকদের কর্মসংস্থানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, এ ধরনের অপপ্রচার বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ এবং গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

শ্রমিকরা বলেন, প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং হাজারো শ্রমিকের জীবিকা সুরক্ষিত রাখতে এ ধরনের অপপ্রচার প্রতিহত করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *