Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক স্বাধীন সংবাদ

নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমির হোসেন:

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

বক্তারা দলের প্রতিষ্ঠার ইতিহাস, বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে সামনে রেখে দলটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৯৭৫ সালের রাজনৈতিক অস্থিরতা ও একদলীয় শাসনের অবসানের পর গণতন্ত্র, জাতীয় ঐক্য, শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা থেকে এ উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠার পর বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *