নারায়ণগঞ্জে ৪৭ প্রার্থীর হাতে প্রতীক বরাদ্দ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে প্রতিদ্বন্দ্বী ৪৭ জন প্রার্থীর হাতে বুধবার (২১ জানুয়ারি) প্রতীকের স্লিপ তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।

প্রতীক বরাদ্দ অনুযায়ী:

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)

  • মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (বিএনপি) – ধানের শীষ

  • মো. আনোয়ার হোসেন মোল্লা (জামায়াতে ইসলামী) – দাঁড়িপাল্লা

  • দুলাল হোসেন (স্বতন্ত্র) – জাহাজ

  • ওয়াসিম উদ্দিন (গণঅধিকার পরিষদ) – ট্রাক

  • মো. মনিরুজ্জামান চন্দন (সিপিবি) – কান্তে

  • মো. ইমদাদুল্লাহ (ইসলামী আন্দোলন) – হাতপাখা

  • মো. রেহান আফজাল (ইনসানিয়াত বিপ্লব) – কলম

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)

  • নজরুল ইসলাম আজাদ (বিএনপি) – ধানের শীষ

  • অধ্যাপক ইলিয়াছ মোল্লা (জামায়াতে ইসলামী) – দাঁড়িপাল্লা

  • হাফিজুল ইসলাম (সিপিবি) – কাস্তে

  • আতাউর রহমান আঙ্গুর (স্বতন্ত্র) – কলস

  • মাওলানা হাবিবুল্লাহ (ইসলামী আন্দোলন) – হাতপাখা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও)

  • আজহারুল ইসলাম মান্নান (বিএনপি) – ধানের শীষ

  • রেজাউল করিম (স্বতন্ত্র) – ঘোড়া

  • ইকবাল হোসেন ভূঁইয়া (জামায়াতে ইসলামী) – দাঁড়িপাল্লা

  • অঞ্জন দাস (গণসংহতি আন্দোলন) – মাথাল

  • মোহাম্মদ গিয়াসউদ্দিন (স্বতন্ত্র) – ফুটবল

  • গোলাম মসীহ (ইসলামী আন্দোলন) – হাতপাখা

  • মো. ওয়াহিদুর রহমান মিল্কী (গণঅধিকার পরিষদ) – ট্রাক

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)

  • মনির হোসাইন কাসেমী (বিএনপি জোট) – খেজুর গাছ

  • সালাউদ্দিন খোকা মোল্লা (জাতীয় পার্টি) – লাঙ্গল

  • আব্দুল্লাহ আল আলামিন (এনসিপি-দশ দলীয় জোট) – শাপলা কলি

  • সেলিম মাহমুদ (বাসদ) – মই

  • মোহাম্মদ গিয়াসউদ্দিন (স্বতন্ত্র) – ফুটবল

  • মোহাম্মদ শাহ আলম (স্বতন্ত্র) – হরিণ

  • মো. আরিফ ভূঁইয়া (গণঅধিকার পরিষদ) – ট্রাক

  • ইকবাল হোসেন (সিপিবি) – কাস্তে

  • মুফতি ইসমাইল কাউসার (ইসলামী আন্দোলন) – হাতপাখা

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর)

  • আবুল কালাম (বিএনপি) – ধানের শীষ

  • মাকসুদ হোসেন (স্বতন্ত্র) – ফুটবল

  • এবিএম সিরাজুল মামুন (খেলাফত মজলিস-দশ দলীয় জোট) – দেয়াল ঘড়ি

  • মুফতি মাসুম বিল্লাহ (ইসলামী আন্দোলন) – হাতপাখা

  • তরিকুল ইসলাম সুজন (গণসংহতি আন্দোলন) – মাথাল

  • মন্টু চন্দ্র ঘোষ (সিপিবি) – কাস্তে

  • আবু নাঈম খান বিপ্লব (বাসদ) – মই

  • নাহিদ হোসেন (গণঅধিকার পরিষদ) – ট্রাক

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। তবে সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে, আর কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে আপিল করে ১০ জন প্রার্থীর মনোনয়ন ফিরে পান। মনোনয়ন প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *