ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৮নং ওয়ার্ডের শহীদনগর, আল-আমীন নগর ও ডিয়ারা এলাকার সর্বস্তরের জনগণ দীর্ঘদিনের ময়লার বাগাড় সমস্যা সমাধানের দাবিতে সিটি কর্পোরেশনের জনবান্ধব প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ-এর হাতে স্মারকলিপি জমা দিয়েছেন।
স্থানীয় এলাকাবাসীরা জানান,
“আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা গত কয়েক মাস ধরে এলাকার ময়লার সমস্যা নিয়ে কাজ করছি। সিটি কর্পোরেশনে তিনবার গিয়েও প্রশাসকের সঙ্গে দেখা করতে পারিনি। আজ (৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার) এসে অবশেষে জনবান্ধব প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছি।”
তারা আরও জানান,
“আমরা কয়েকজন মিলে স্মারকলিপি জমা দিয়ে সমস্যার বিস্তারিত তুলে ধরেছি। প্রশাসক সাহেব ১৮নং ওয়ার্ডবাসীর জন্য সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন।”
এলাকাবাসীর মূল দাবি ছিল —
ময়লা অপসারণ এবং খালের পূর্ণ রূপ ফিরিয়ে আনা।
এ সময় প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ আশ্বাস দেন যে,
“ময়লা অপসারণের পাশাপাশি এখানে যত দ্রুত সম্ভব একটি খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। আপনাদের সহযোগিতা থাকলে আরও ভালো কিছু করা সম্ভব। তবে প্রত্যেকে যেন নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও পানি বিল পরিশোধ করেন, সেটিও অত্যন্ত জরুরি।”
এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি জমা দেন তরুণ সমাজের প্রতিনিধি টুটুল, শাহীন, শাকিলসহ স্থানীয় যুব সমাজের সক্রিয় সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তারা।