নারায়নগন্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা {সিইও} মোহাম্মদ জাকির হোসেন এর বদলিজনিত বিদায় সম্বর্ধনা

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) জনাব মোহাম্মদ জাকির হোসেন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা ১২-১১-২৫ রোজ বুধবার দুপুর ২টায় সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে দায়িত্বে থাকা কর্মকর্তাদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি কর্পোরেশন মাননীয় জনবান্ধব প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।

আরো উপস্থিত ছিলেন মোঃ নূর কুতুবুল আলম সচিব { উপসচিব } সিটি কর্পোরেশন, মোঃ আজগর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিটি কর্পোরেশন, কে, এম, ফরিদুল মিরাজ,প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতম বিভিন্ন পদে দায়িত্ব নিয়োজিত থাকা কর্মকর্তাগন। সকলেই উপস্থিত থাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ বদলিজনিত {সিইউ} মোহাম্মদ জাকির হোসেন সাহেবের পদোন্নতি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করলেন শুভকামনা জানালেন।

বিশেষ করে যার নাম না বললেই নয় জনবান্ধব সিটি কর্পোরেশন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব মোহাম্মদ জাকির হোসেনের পূর্বের কাজের প্রশংসা করলেন এবং ভবিষ্যতে যে কোন কাজে উনার পাশে থাকার আশ্বস্ত করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *