পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে মসজিদে ধাক্কা দেয়। এরপর গাড়িটি বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখনো গোলাগুলি চলছে। এর মধ্যে একজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *