পূর্ণিমা চাঁদ

কবি রতন আব্দাল্লাহ
চাঁদ যেন এক দুনিয়ার ছবি
গাঁটছাড়া পশ্চিমা আসমানে
মেঘমালা ভেসে ভেসে চলে
খুকি-খোকা খেলার তালে,
ভাসে নীলাভো উচ্চ আকাশে
বাবা-মা দিগন্তের চারিপাশে।।
মৃদু বায়ু, সমীরণ যেন গায়ে
আঁচল দিয়ে ভাসমান ছায়ে
কবির কবিতা যেন ডাকে
আঁকাবাঁকা গাঁয়ের পথঘাটে,
প্রজন্ম চত্বর পেরিয়ে প্রজন্মে
মা-বাবা হন অপূর্ব বিধানে।।
পূর্ণিমা চাঁদের রাতে সুরভিত
মনটা পবিত্র, প্রেম উষ্ণ-স্নিগ্ধ,
চাওয়া-পাওয়া সব মিলে
আঁকাবাঁকা ধরণীর বুকে,
মানসপটে শুধু সকল তীরে
মানবতার পরশের বন্ধনে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *