নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খাঁনকে বিএনপির নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)-এর নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন এডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন। ৪ মার্চ বুধবার বিকাল ৪টায় সিটি প্রশাসকের নিজ কার্যালয়ে তিনি প্রথমবারের মতো নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় সিদ্ধিরগঞ্জ থানার স্বেচ্ছাসেব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম মাস্টার, মহানগর তাঁতি দলের সিনিয়র আহ্বায়ক মোঃ সেলিমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানান।

নেতৃবৃন্দ এসময় তার নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটির উন্নয়ন ও গণমাধ্যম, স্বেচ্ছাসেবক ও স্থানীয় সংগঠনের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খাঁনও তাদের আন্তরিক শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নগরীর সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *