Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির - দৈনিক স্বাধীন সংবাদ

প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক  ::

গত জুলাইয়ে ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ না হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রোববার এক বিবৃতিতে দলটির নেতারা এ হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে সিজেপি বলেছে, ভারতের যুবসমাজকে নরেন্দ্র মোদি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছে দলটি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপি অভিযোগ করেছে—শান্তিপূর্ণ আন্দোলন প্রত্যাহারের সময় সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, আন্দোলন শেষ হওয়ার পর সেগুলো বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। বিষয়টিকে যুবসমাজের সঙ্গে প্রতারণা হিসেবে দেখছে দলটি।

সিজেপির অভিযোগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের ক্ষেত্রেও সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এ বিষয়ে প্রয়োজনীয় তালিকা দেওয়া হয়নি বলেও দাবি করেছে দলটি।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব বা গড়িমসিকে ভারতের যুবসমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করা হবে।

এ ছাড়া সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস কেলেঙ্কারির কারণে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য আর্থিক সহায়তার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটিও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছে সিজেপি।

দলটি বলেছে, অবিলম্বে সব দাবি পূরণ না হলে ফের আন্দোলনে নামবে তারা। একই সঙ্গে আসন্ন কর্মসূচির জন্য দেশের জনগণ ও যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সিজেপি।

বিবৃতিতে দলটি দাবি করেছে, তাদের আন্দোলনের চাপেই তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছিলেন। তবে যুবসমাজকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবে না।

এর আগে যন্তর মন্তরে প্রায় এক মাস ধরে আন্দোলন করেছিল সিজেপি। নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারির দায়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়। ২৫ জুলাই তার পদত্যাগের পর আন্দোলন স্থগিত করে দলটি।

এদিকে গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস থেকে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি শুরু করেছে সিজেপি। গ্রামীণ সরকারি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সন্তুক পিম্পরি গ্রামে কর্মসূচিটির ঘোষণা দেন দলটির নেতা অভিজিৎ দীপকে।

পরে লাতুরের একটি সরকারি স্কুলে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে দীপকের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যেই কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে ফের বড় ধরনের আন্দোলনে যাওয়ার ঘোষণা দিল সিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *