প্রধানমন্ত্রীর হাতে স্বর্ণচাঁপার চারা: বিশ্ব বসতি দিবসে টেকসই নগরায়ণের বার্তা

মোঃআনজার শাহ

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে নিজ হাতে একটি স্বর্ণচাঁপার চারা রোপণ করে বিশ্ব বসতি দিবস-২০২৬-এর কার্যক্রমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকালে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।
একটি চারা রোপণের এই প্রতীকী আয়োজনের মধ্য দিয়ে সবুজ, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ার বার্তাই যেন ছড়িয়ে দেওয়া হয়েছে। কারণ, নগর কেবল দালানকোঠার সমষ্টি নয়; সেখানে মানুষের মাথা গোঁজার ঠাঁই যেমন দরকার, তেমনি দরকার সবুজের ছায়া আর নির্মল বাতাস।

যাঁরা ছিলেন পাশে:
চারা রোপণের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। এ ছাড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনার সূচি:
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সর্বজনীন বাসস্থান নিশ্চিতকরণ, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ এবং নাগরিকদের জন্য বাসযোগ্য নগর গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *