Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ফটিকছড়িতে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

ফটিকছড়িতে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কামরুল ইসলাম:

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাব সংলগ্ন এলাকা থেকে মাদকদ্রব্যসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজম এবং তার ছেলে ফাহিম। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি চৌকস দল বিবিরহাটের সানমুন ক্লাব এলাকায় অবস্থান নেয়। এ সময় মাদক কেনাবেচার সময় হাতেনাতে আজম ও ফাহিমকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চননগরের বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা ও গাঁজা বিক্রির একটি সিন্ডিকেট পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তাদের এই কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ মাদকের ঝুঁকিতে পড়ছিল।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, এলাকার মাদক সিন্ডিকেট পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান ও চিরুনি তল্লাশি অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *