ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি ২০২৬ (সোমবার) ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান-এর নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মিরাজ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লা মডেল থানাধীন তুলারাম কলেজ রোড ডাকবাংলো ও নিউ চাষাড়া রোড সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন। তার নাম মোঃ রিয়াদ হোসেন (২০)। পিতা—মোঃ মুলতান হোসেন, মাতা—সুফিয়া বেগম। স্থায়ী ঠিকানা—মধ্যপাড়া, হাশেম দিয়া রোডের পাশে, হায়দার কাজীর বাড়ির নিকট, থানা—ভাঙ্গা, জেলা—ফরিদপুর। বর্তমান ঠিকানা—আরডিএফ ক্লিনিকের ২য় তলার ভাড়াটিয়া, থানা—নারায়ণগঞ্জ সদর, জেলা—নারায়ণগঞ্জ।

জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তার হেফাজত থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ বিধি মোতাবেক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ফতুল্লা মডেল থানা পুলিশ কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *