মোহাম্মদ হোসেন হ্যাপী:
বন্দর থানার পুলিশ চুরি ও মারামারি মামলার এজাহারভুক্ত ২ আসামীসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করেছে।
ধৃতদের মধ্যে রয়েছেন: মেহেরাজ (২২) – জামাইপাড়া এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে, বন্দর থানার ২(৯) ২৬ নং চুরি মামলার এজাহারভুক্ত। আলী ইমরান ওরফে ইমরান (২২) – ছনখোলা মুখফুলদী এলাকার আব্দুল মমিন মিয়ার ছেলে, বন্দর থানার ১৩(২)২৬ নং মারামারি মামলার এজাহারভুক্ত। ময়না আক্তার (৩৯) – হাজীপুর এলাকার রাসেল মিয়ার স্ত্রী, সিআর মামলার ওয়ারেন্টভূক্ত। তাজুল ইসলাম (৬০) – শাঁশনেরবাগ এলাকার মৃত রশীদ মোল্লার ছেলে, ওয়ারেন্টভূক্ত। দিদার (২৭) – শাহীমসজিদ এলাকার হালিম মিয়ার ছেলে, সন্দেহভাজন। পারভেজ (২৪) – শাহীমসজিদ এলাকার মিজান মিয়ার ছেলে, অপর সন্দেহভাজন।
ধৃত ৬ জনের মধ্যে মেহেরাজ ও আলী ইমরানকে সংশ্লিষ্ট মামলায়, ময়না ও তাজুল ইসলামকে পৃথক ওয়ারেন্ট অনুযায়ী এবং সন্দেহভাজন দিদার ও পারভেজকে পুলিশ আইনের ৫৪ ধারায় মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মূলত শনিবার (৯ মার্চ) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়।