মোঃ আবুল মাছুম( উপজেলা প্রতিনিধ)
চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৯ (ক) শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ ২ নম্বর ওয়ার্ডে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার তিনবারের নির্বাচিত বর্তমান ইউপি সদস্য মাহবুবুল কবিরের উদ্যোগে বন্যাকবলিত পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় তিনি বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। যতদিন প্রয়োজন হবে, ততদিন অসহায় মানুষের সহযোগিতায় তাঁর এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা মাহবুবুল কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগকালে তাঁর মানবিক উদ্যোগের প্রশংসা করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীও এ উদ্যোগকে স্বাগত জানান।