
সৈকত দাশ ইমন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বন্যা পরবর্তীতে বন্যায় কবলিত পরিবারদের পুনর্বাসন করা হবে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের পাশে দাঁড়াতে এসেছি, প্রধানমন্ত্রী আপনাদের প্রতি সহানুভুতিশীল। প্রধানমন্ত্রীর পক্ষ হতে খাবার নিয়ে এসেছি, সকলের কাছে এ খাবার পৌছে দেওয়া হবে। শুধু খাবার নয়, বন্যায় যাদের ঘরবাড়ি, কৃষকদের ফসল, মৎস্য খামার, গবাধি পশুর খামার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট ও ক্ষতি হয়েছে, তাদের এই ক্ষতি পোষাতে সরকার সব সময় অঙ্গীকারবদ্ধ। যারা মুসলিম মহান রব্বুল আলমমীনের কাছে দোয়া করেন ও অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যাতে বন্যা পরিস্থিতি থেকে পরিত্রান পাওয়া যায়।
মন্ত্রী আজ ১৩ জুলাই দক্ষিণ চট্টগ্রামের বন্যা কবলিত এলাকা সাতকানিয়ায় বন্যার্থদের মাঝে সমবেদনা প্রকাশকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম, বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষ ছাড়াও সাতকানিয়া বিএনপি সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা, কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের আশ্বস্থ করেন বন্যার পরবর্তীতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। চন্দনাইশ ও সাতকানিয়ার শঙ্খ নদীতে পাহাড়ীয়া ঢল ও বন্যার পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি। পরিস্থিতি এমন যে, সকালে যে বাড়ি দেখা গিয়েছিল, বিকেলে তা আর নেই, যা শঙ্খের বুকে তলিয়ে গেছে।
এদিকে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ ৩য় দিনের মত তার নির্বাচনী এলাকায় চন্দনাইশ ৩০ হাজার ও আংশিক সাতকানিয়ায় ২০ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান সামগ্রী উপহার বিতরণ করে যাচ্ছেন, এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম সিকদার, উপজেলা পি আই ও শাওন সহ উপজেলা ও ২ পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সাথে ছিলেন।
Post Views: 53