বরিশালের কাজিরহাটে ছেলের হাতে মা খুনের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

বরিশালের কাজিরহাট থানার ৭ নম্বর ভাসানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীকান্দা গ্রামের ফকির বাড়িতে রবিউল নামের এক ছেলের বিরুদ্ধে নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ওই গ্রামের ফকির বাড়ির বাসিন্দা। নেশায় আসক্ত অবস্থায় তিনি তাঁর মাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিস্তারিত কারণ, হত্যাকাণ্ডের সময় এবং এ ঘটনায় পুলিশের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *