বরিশাল নগরীতে বিএমপির বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ১৫

স্টাফ রিপোর্টার, বরিশাল:

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলায় মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৭ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় বিএমপির চারটি থানা ও গোয়েন্দা পুলিশের বিশেষ আভিযানিক টিম পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৯টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানায় দুইজন, নিয়মিত মামলায় তিনজন এবং অন্যান্য আইনে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বরিশাল মহানগর অধ্যাদেশে চারজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ১৫ জনকে গ্রেফতার করেছে বিএমপি।

বিএমপি জানিয়েছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে বিএমপির নির্ধারিত নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

তথ্য দেওয়ার জন্য:
☎️ ০১৩২০-০৬৪০০০
☎️ ০১৩২০-০৬৪০৪৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *