স্টাফ রিপোর্টার:
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক টিম এ অভিযান পরিচালনা করে।
বিএমপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানায় ১ জন, নিয়মিত মামলায় ১ জন এবং অন্যান্য আইনে ১১ জন রয়েছেন।
বিএমপি জানায়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে, মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে বিএমপি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে সংস্থাটি।