Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা জাহান্নামের সাগরে হাবুডুবু খাচ্ছে -ড. এম এ গফুর - দৈনিক স্বাধীন সংবাদ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা জাহান্নামের সাগরে হাবুডুবু খাচ্ছে -ড. এম এ গফুর

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ, উত্তর দক্ষিণ মহানগর শাখার যৌথ উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) মেধা তালিকায় চট্টগ্রাম রাউজানের কৃতিসন্তান আদনান আহমেদ তামিমের ১ম স্থান অর্জন করায় চট্টগ্রামবাসীকে বাংলাদেশের ও বিশ্বের দরবারে আলোকিত করেছেন।

আজ ২১ এপ্রিল ২০২৪ইং রবিবার বেলা ২টায় লালখান বাজারস্থ সানি টাওয়ারের ৩য় তলায় আহমেদ কবির মিলনায়তনে এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়। আএইচআরসির বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন সম্পাদক মন্ডলীর সদস্য মো. জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির মহাসচিব উদ্ভিদ বিজ্ঞানী, পরিবেশবাদী প্রফেসর ড. এম এ গফুর। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা জাহান্নামের সাগরে হাবুডুবু খাচ্ছে। এ অবস্থায় তামিমের মতো মেধাবীরাই আগামী দিনে ধ্বংসস্তুপ শিক্ষাঙ্গনকে আলোকিত করে বাংলাদেশের মেরুদ- রক্ষা করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রধান বক্তার বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইচ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্ণফুলী নদী গবেষক প্রফেসর ড. মো. ইদ্রিস আলী বলেন, স্বাধীনতা লাভের ৫২ বছর পেরিয়ে গেল। আজ সেই স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত ও স্বাধীন জ্ঞান বিজ্ঞান চর্চার জায়গাটুকু প্রতিনিয়ত সংকোচিত হয়ে আসছে। ছাত্রদের ক্যাম্পাসে আজ মুক্তচিন্তা প্রকাশের জায়গাগুলো বিলুপ্ত প্রায়। যদি মেধাবীদের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ও নেতৃত্ব দেওয়ার জন্য ভবিষ্যতে যে যোগ্য নেতৃত্বের প্রয়োজন তা আজ শুণ্যের কোঠায়। তার জন্য প্রয়োজন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবেশ ও সহাবস্থান। প্রফেসর ড. এম এ জলিল বলেন, দেশ ও জাতিকে সঠিক নেতৃত্বের জন্য আজ মেধাবী নেতৃত্বের বিকল্প নাই। শুধু সর্বোচ্চ মেধা অর্জন নয়, মানবিক চিন্তা চেতনায় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

সভাপতির বক্তব্যে এম এ হাশেম রাজু বলেন, দেশের শিক্ষাঙ্গন ও সমাজজীবন আজ কিশোর গ্যাংদের নিয়ন্ত্রণে। তাই শিক্ষা অর্জনে মেধাবীদের জন্য যে পরিবেশ দরকার সে পরিবেশ থেকে শিক্ষার্থীদের দূরে ঠেলে দিচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের সঠিক মূল্যায়নের জায়গাগুলো আজ ব্যক্তিবিশেষের উপর নির্ভর করছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক মানদন্ডে আমরা শতবছর পিছিয়ে যাচ্ছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেধাবী শিক্ষার্থী আদনান তামিমের রতœগর্ভা মাতা রুবি আকতার, মামা জাফর আহমেদ, বড়ভাই মেধাবী শিক্ষার্থী রবিউল হোসেন তারেক। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক আমির হোসেন খান, চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক তাহেরা আকতার শারমিন, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল করিম, সদস্যসচিব এস এম কামরুল ইসলাম, মহানগর সমন্বয়ক নুরুল আবছার তৌহিদ, সম্পাদক মন্ডলীর সদস্য আহমদ কবির, উত্তর জেলার আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম, সদস্যসচিব আওরঙ্গজেব খান সম্রাট, দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়ক শওকত নুর, মহানগর সংগঠক জোহরা খাতুন, শারমিন সরকার, তাহেরা মহরম, কৃত্তিকা চক্রবর্তী প্রিয়া, মোছা. জাহেদা আকতার, সাজ্জাদ হোসেন খান, মো. হেলাল উদ্দিন, দুকুল বড়–য়া, রবিউল হোসেন, মো. ইয়াছিন আরাফাত, ওসমান সরোয়ার, শাহজাহান খান, মোস্তফা রাশেদ, প্রফেসর রুপম বড়–য়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *