বেলাল চৌধুরী:
বাগেরহাটের মোড়েলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী খানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে তাঁকে পশ্চিম ঘাটখালী কবরস্থানে দাফন করা হয়।
মোড়েলগঞ্জ উপজেলার ৩ নম্বর পুঁটিখালী ইউনিয়নের ভাটখালী ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুস আলী খান মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে তাঁর কফিনে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা।
এ সময় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাবুল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জানাজা শেষে পশ্চিম ঘাটখালী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী খানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাজায় স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ সদস্য ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। দাফন শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।