বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ০৬-১০-২০২৬ খ্রি. তারিখে অনলাইন পত্রিকা ‘নতুন পাতা’য় প্রকাশিত নিজস্ব প্রতিবেদক কর্তৃক “বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলে সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি” শীর্ষক প্রতিবেদনে আমার নামে ঢাকাসহ শরীয়তপুর জেলা শহরের বিভিন্ন জায়গায় দামি বাড়ি, ফ্ল্যাট, স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে দামি ব্র্যান্ডের গাড়িসহ বিভিন্ন সম্পদের কথা উল্লেখ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি ও আমার নিকটাত্মীয়ের নামে কোনো সম্পদ করি নাই। তাছাড়া, আমার ক্রয়কৃত সকল সম্পদের বিবরণী আয়কর রিটার্নের মাধ্যমে প্রতিবছর জমা দিয়ে থাকি। প্রতিবেদনটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য ছাপানো হয়েছে। আমি প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *